দুর্গাপুজো ২০২০: করোনা আবহে পুজো কমিটির জন্য বরাদ্দ বেড়ে ৫০ হাজার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা আবহে পুজো কমিটির জন্য বরাদ্দ বেড়ে ৫০ হাজার। ১ হাজার করে বেতন বাড়ল আশাকর্মী, সিভিক ভলান্টিয়ারদের। হকাররাও পাবেন পুজো ভাতা। ঘোষণা মুখ্যমন্ত্রীর। খোলামেলা প্যান্ডেলের পরামর্শ। হচ্ছে না কার্নিভাল।


বৃহস্পতিবার পুজো কমিটি গুলির বৈঠকে, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বললেন, গতবছর ক্লাবগুলিকে ২৫ হাজার টাকা করে দিয়েছিল রাজ্য সরকার। এবছর তা দ্বিগুণ বাড়িয়ে ৫০ হাজার টাকা দেওয়া হবে। সেই সঙ্গে পুজোর বিদ্যুৎ বিলে ৫০ শতাংশ ছাড় হবে সিইএসসি । একই ছাড় মিলবে রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিলেও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola