ভীড় এড়াতে পুজোর সময় মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, দেওয়া হোক ভার্চুয়াল পুরষ্কার, বলছেন মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Sep 2020 06:42 PM (IST)

'দুর্গাপুজো হবে না বললে বলবে পুজো করতে দিল না, করলে চিৎকার শুরু করবে' পুজো বৈঠকে নাম না করে বিজেপিকে নিশানা মমতার| তিনি আরও বললেন যাঁরা অকারণ রাজনীতি করেন তাঁদের কোনো দায় নেই, দায়িত্ব তাঁদেরই থাকে যাঁরা মানুষকে নিয়ে চলে| আজ পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী|