৯ ঘণ্টা জেরা, রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদেসন্তুষ্ট নয় ইডি, খবর সূত্র

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে গতকাল তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে ৯ ঘণ্টা জেরা করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর জিজ্ঞাসাবাদের মুখে তাঁর টাকা উৎস নিয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি রিয়া। কোথা থেকে তাঁর অ্যাকাউন্টে অতো টাকা এলো, কীভাবে রোজগার করেছেন তিনি, রিয়া সেই সব প্রশ্নে উত্তর দিতে পারেননি বলে ইডি সূত্রে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর দ্বিতীয়বার রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে।  তাঁর কাছে আর্থিক লেনদেন নিয়ে লিখিত জবাব চাওয়া হয়েছে। আজ সুশান্তের বন্ধু সির্দ্ধার্থ পাঠানিকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। ইতিমধ্যে এই মামলার তদন্ত ভার নিয়েছে সিবিআই। পাশাপাশি মামলার আর্থিক বিষয়টি তদন্ত করে দেখছে ইডি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola