এখানকার শিক্ষাব্যবস্থাও রাজনীতির ঊর্ধ্বে নয়, শান্তিনিকেতনের ঘটনা প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Aug 2020 02:15 PM (IST)

বিশ্বভারতীর ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই ঘটনার পেছনে তৃণমূল রয়েছে। কেন্দ্রের বিরোধিতা করাই এখন সরকারের কাজ। পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থা ও আইনশৃঙ্খলা কোথায় পৌঁছেছে এই ঘটনাই তার প্রমাণ। এখানকার শিক্ষাব্যবস্থাও রাজনীতির ঊর্ধ্বে নয়, মন্তব্য দিলীপ ঘোষের।