এক ঝলকে: মালদায় একশো দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সঙ্গে অন্য খবর
শান্তিনিকেতনে পাকড়াও ৪ বাংলাদেশি সুপারি কিলার। বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে হত্যার পরিকল্পনা ছিল তাদের, খবর পুলিশ সূত্রে। তৃণমূলের প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগ মালদায়। কৃষি আইনের সমর্থনে মালদায় মিছিল বিজেপির। কৃষি আইনের প্রতিবাদে দুর্গাপুরে পথে নামল যুব তৃণমূল। স্ত্রীকে ফেরানোর দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধরনা যুবকের। পশ্চিম মেদিনীপুরে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ৩৫ জন পুলিশ করোনা আক্রান্ত। দাঁতনে বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে তৃণমূল কর্মী ঘেরাও। গর্ভস্থ শিশু মৃত বলে ভুল ইউএসজি রিপোর্ট। ডোমজুড়ে ডায়গনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ। সন্দেহ হওয়াতে কলকাতায় নিয়ে এসে পরীক্ষা করানো হয় এবং সেখানে দেখা যায় যে শিশুটি সুস্থ রয়েছে।