এক ঝলকে: দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর তৃণমূলের, আজ বনধ মল্লারপুরে, সঙ্গে অন্য খবর

বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যুর প্রতিবাদ। আজ ১২ ঘণ্টা মল্লারপুর বনধের ডাক বিজেপির। ছেলে আত্মহত্যাই করেছে, দাবি মৃতের পরিবারের। নাবালককে  পিটিয়ে মারার অভিযোগে বিক্ষোভ, অবরোধ। ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর। পঞ্জাবে ডাকাতি করতে গিয়ে লুধিয়ানা থেকে গ্রেফতার বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে অভিযুক্ত দুই শার্পশ্যুটার। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটি থেকে উদ্ধার ১ লক্ষ ২২ হাজার ৫০০ টি শব্দবাজি। নোদাখালিতে পুরোহিতকে খুনের অভিযোগ। দিলীপ ঘোষের বিরুদ্ধে সাঁকরাইল থানায় এফআইআর তৃণমূলের। বনধ পালন করতে গিয়ে বিক্ষোভ, গ্রেফতার। বাগনানে ধৃত দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল ফের পথে নামল বিজেপি। অবরোধ করা হয় ফ্লাইওভার। নিন্দায় সরব তৃণমূল। ধৃতদের ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। রাজগঞ্জে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola