এক ঝলকে: 'BJP-র সঙ্গে যোগাযোগ রাখছে Arup Roy ও Rajib Banerjee', বিস্ফোরক দাবি সাংসদ Soumitra Khan-র
শান্তিনিকেতনে আদিবাসী গ্রামে মুখ্যমন্ত্রী। হাত লাগলেন রান্নায়। শুনলেন অভাব-অভিযোগ। দুয়ারে সরকার নিয়ে কথা মহিলাদের সঙ্গে। দিলেন আশ্বাস। শালিমারে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৩। ব্যবসা সংক্রান্ত শত্রুতার জেরে খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায় (Arup Roy) ও রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan)। সৌমেন্দু অধিকারীকে অপসারণের পরই অধিকারী বাড়িতে গেলেন জ্যোতির্ময় সিংহ মাহাতো। দ্রুত কার্যকর হবে CAA, জানুয়ারিতে ঠাকুরনগরে বিশদে বলবেন অমিত শাহ (Amit Shah)। সুর বদলে দাবি শান্তনুর (Shantanu Thakur)। রাজনীতি করছে তৃণমূল, অভিযোগ মুকুলের (Mukul Roy)। মতুয়ারা তো নাগরিকই, পাল্টা সৌগত (Saugata Roy)। পুরুলিয়ার সরকারি হোমে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। জেলা আদালতের বিচারকের নির্দেশে বসন্ত শুরু। ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন বিজেপির মহিলা মোর্চা। অফিসে চেয়ারপার্সন না থাকায় বিক্ষোভ দেখান মহিলা মোর্চার সদস্যরা।
Tags :
Ek Jhalake Rajib Banerjee Soumitra Khan Purulia TMC BJP West Bengal Assembly Election West Bengal Assembly Elections WB Polls West Bengal Assembly Elections 2021 WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 Suvendu Adhikari