ঘাটালে নস্টালজিক শুভেন্দু, মুখে মমতার কথা, বললেন ‘আমার নেত্রী’, আরও খবর এক ঝলকে
নন্দীগ্রাম দিবসের সভা ঘিরে সংঘাতের পর এবার নতুন জল্পনা। পশ্চিম মেদিনীপুরে ঘাটালে বিজয়া সম্মিলনীতে স্মৃতিচারণা করতে গিয়ে এবার শুভেন্দুর মুখে ‘আমার দল আমার নেত্রী’।শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যেই এবার অধিকারী বাড়িতে প্রশান্ত কিশোর। মিনিট ১৫ কথা হয় শিশির অধিকারীর সঙ্গে। শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যতের জল্পনার মধ্যেই অধীর চৌধুরীর তাৎপর্যপূর্ণ ট্যুইট। কংগ্রেসের দরজা খোলা, ট্যুইট তাঁর। আলিপুরদুয়ারের জয়গাঁয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে ইটবৃষ্টি। ভাঙল কালচিনির বিধায়ক-সহ বিজেপি নেতাদের গাড়ির কাঁচ। নেপথ্যে তৃণমূল, অভিযোগ বিজেপির। ঘটনার প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ। গণরোষের ফল, দাবি তৃণমূলের। কোচবিহার থেকে ফের রাজ্যকে আক্রমণ রাজ্যপালের। মতুয়াদের আশ্রম সিল করে দেওয়ার অভিযোগ আরপিএফের বিরুদ্ধে।