এক ঝলকে: দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতির কাজ শেষ, শীঘ্রই পরিষেবা শুরুর সম্ভাবনা, সঙ্গে ২৩ জেলার অন্য খবর
দুদিনের বাংলা সফরে অমিত শাহ। বাঁকুড়ার বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্পাঞ্জলির পর দলীয় সভা। চতুরডিহি গ্রামে অমিত বরণ। আদিবাসীর বাড়িতে সারলেন মধ্যাহ্ন ভোজ। ভোটের সময় মনে পড়ে, কটাক্ষ তৃণমূলের। বাঁকুড়ায় পৌঁছেই মমতাকে আক্রমণ অমিতের। ভদ্রতা বজায় রাখুন, অমিতের আক্রমণের জবাব মমতার। শিলিগুড়ি শহরেও এবার শুভেন্দুর নাম লেখা পোস্টার। মালদায় মহিলাদের ক্যারাটে শিবির, তৃণমূলের গুণ্ডাদের হাত থেকে বাঁচতে এই পদক্ষেপ, দাবি বিজেপির। পাল্টা আক্রমণ তৃণমূলের। দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতির কাজ শেষ, শীঘ্রই হবে পরিষেবা স্বাভাবিক। হাওড়ায় ভোর সন্ধ্যায় চলন্ত বাসে আগুন। হুগলিতে বিজেপিতে ভাঙন। ঝাড়গ্রামের গোপিবল্লভপুরে বাড়ি ভেঙে জখম ৫।