একঝলকে: ধেয়ে আসছে আমপান, সমুদ্র সৈকতে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি, মাইকে প্রচার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 May 2020 12:39 PM (IST)

করোনা আবহেই ব্যাপক দুর্যোগের সম্ভাবনা। দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘আমপান’। আর তা মোকাবিলা করতে প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছে দিঘায়। পাশাপাশি হাওড়ার ডোমজুড় থেকে পায়ে হেঁটেই বিহারের উদ্দেশে রওনা দিলেন পরিযায়ী শ্রমিকরা। অন্যদিকে সিনেমা দেখেই আমডাঙা খুনের পরিকল্পনা ধৃত পুলিশকর্মীর, পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের।