এক ঝলকে: অমিত শাহের সফরের আগে সাংগঠনিক বৈঠকে উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব, মণীশ খুনে তৃণমূলের পাল্টা মিছিল, সঙ্গে অন্য খবর

মণীশ শুক্ল খুনে বিজেপির পাল্টা টিটাগড় থেকে ব্যারাকপুরে তৃণমূলের মিছিল। শুক্রবার বিজেপির পাল্টা তৃণমূলের জোড়া র‍্যালি। 'খুন করতে পেরে বিজয় মিছিল,' কটাক্ষ অর্জুন সিংহের। 'এলাকায় শান্তি চাই তাই পথে,' পাল্টা ফিরহাদ। চিকিৎসক দম্পতির সিমকার্ড ক্লোন করে প্রায় ২১ লক্ষ টাকা ব্যাঙ্ক প্রতারণার ঘটনায় ওড়িশা থেকে গ্রেফতার দুই অভিযুক্ত। উদ্ধার খোওয়া যাওয়া টাকা। চেক জালিয়াতি করে লোপাট করা হয় টাকা, দাবি পুলিশের। করোনা আক্রান্ত কেশপুরের তৃণমূল বিধায়ক। রাস্তা তৈরি নিয়ে পশ্চিম মেদিনীপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। এবার পুজোয় কলকাতার রাস্তায় ডবল ডেকার বাস। করোনা কালে বেলুড়মঠের মূল মন্দিরে হবে দুর্গাপুজো। মঠে প্রবেশাধিকার থাকবে না সাধারণ দর্শনার্থীদের। পুজোস্থলে সন্ন্যাসীদের প্রবেশাধিকারও সীমিত থাকবে। স্পেশাল ট্রেনে উঠতে চেয়ে ফের হাওড়ায় সাধারণ যাত্রীদের বিক্ষোভ। উত্তরপাড়ায় অভিনব কায়দায় এটিএম থেকে টাকা লুঠ। অমিত শাহ রাজ্যে আসার আগে উত্তরবঙ্গে নেতানেত্রীদের নিয়ে সাংগঠনিক বৈঠক বিজেপির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola