এক ঝলকে: মালবাজার বিজেপি নেতাকে ‘হুমকি ফোন’, আজ বিজেপির মোমবাতি মিছিল, সঙ্গে আরও খবর

মণীশ হত্যার প্রতিবাদে আজ ব্যারাকপুর স্টেশন থেকে টিটাগড় পর্যন্ত বিজেপির মোমবাতি মিছিল। ১৩ তারিখ পাল্টা শান্তি মিছিল করবে তৃণমূল। মিছিলে হাঁটবেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু-সহ অনেকে। পারিবারিক অশান্তি মেটাতে ডাকা সালিশি সভায় হাতাহাতির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার হাবড়ার ঘটনা। জলপাইগুড়িতে বিজেপির কিষাণ মোর্চার নেতাকে ফোনে খুনের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মালবাজার ব্লকের পশ্চিম মণ্ডলের কিষাণ মোর্চার সভাপতি রাহুল রায়ের অভিযোগ, মঙ্গলবার রাতে ফোন করে তাঁকে বিজেপি ছাড়তে বলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। করোনা আবহে আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে আট মাসের শিশু কন্যাকে চার হাজার টাকায় বিক্রির অভিযোগ মা-বাবার বিরুদ্ধে। শিশুটিকে উদ্ধার করে শিশু সুরক্ষা দফতরের হাতে তুলে দেন কাকা আটক মা ও বাবা। খড়গপুরে আত্মঘাতী দম্পতি। আজ সোনার পুর স্টেশনে কড়া নিরাপত্তা। অশান্তি মেটাতে মোতায়েন রেল পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola