এক ঝলকে: তৃণমূল থেকে পদত্যাগের হিড়িক অব্যাহত, শীলভদ্র দত্তের পর দল ছাড়লেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Dec 2020 06:03 PM (IST)

শুভেন্দু-জিতেন্দ্র-শ্যামাপ্রসাদের পর এবার Trinamool Congress ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক Shilbhadhra Dutta। তবে ছাড়লেন না বিধায়ক পদ। Mamata Banerjee-কে চিঠি লিখে Trinamool Congress ত্যাগ করলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত (Shilbhadhra Dutta)। তাঁর অফিসে পড়ল গেরুয়া রং। সরল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ছবি। কালই BJP-তে যোগ। দাবি Arjun Singh-এর। পুনর্জন্ম দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ ফিরহাজ হাকিমের (Firhad Hakim)। বিধায়ক ছিলাম কেউ পুনর্জন্ম দেয়নি, পাল্টা ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। এবার তৃণমূল ছাড়লেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। দলের একাংশ তাঁকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বলে দুদিন আগে অভিযোগ করেন এই দাপুটে নেতা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। সঙ্গে অন্য খবর।