এক ঝলকে : পশ্চিম বর্ধমানে নয়ানজুলিতে উল্টে গেল পণ্যবোঝাই লরি, বাঁকুড়ায় হাতির হানায় যুবকের মৃত্যু, সঙ্গে অন্যান্য খবর

নয়ানজুলিতে উল্টে গেল পণ্যবোঝাই লরি। অল্পের জন্য রক্ষা চালক এবং খালাসির। পশ্চিম বর্ধমানের লাউদোহার ঘটনা। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

বাঁকুড়ার সোনামুখীতে হাতির হানায় যুবকের মৃত্যু। হাতির থেকে জমির ফসল বাঁচাতে অন্যদের সঙ্গে রাত পাহারায় ছিলেন ওই যুবক। বনদফতরের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। হাতির হানায় কারও মৃত্যু হলে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। খড়্গপুরের প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola