কাটবে কি দুর্ভোগ? আজ সকালের মধ্যে শেষ হতে পারে দুর্গাপুর ব্যারাজের ভাঙা লকগেট মেরামতির কাজ

৪দিন পর কাজ শুরু করেও বিপত্তি। মঙ্গলবার রাতে দুর্গাপুর ব্যারাজের লকগেটের ভিতরে ফের জমে যায় জল। সব জল বের করে, বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে থেকে পুরোদমে শুরু কাজ। সারাতে সময় লাগবে ১৮ ঘণ্টা, জানাল সেচ দফতর। সেচ দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে ব্যারাজ-মেরামতি শেষ হয়ে গেলে, সেদিনই মাইথন ও পাঞ্চেত্‍ থেকে জল ছাড়া শুরু হবে। জল কিছুটা ভর্তি হয়ে গেলেই, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola