অনুব্রতর সামনে গোষ্ঠীকোন্দলের প্রসঙ্গ, বুথ সভাপতিকে ধাড়ধাক্কা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Oct 2020 10:33 PM (IST)

এবার অনুব্রত মণ্ডলের কর্মী সম্মেলনে উঠল গোষ্ঠীকোন্দলের প্রসঙ্গ! মুখ খুলতেই বুথ সভাপতিকে থামালেন তৃণমূলের জেলা সভাপতি! পরে ঘাড়ধাক্কা দিয়ে বাইরে বের করার অভিযোগ। বীরভূমের মতই একাধিক জেলায় ২১-এর বিধানসভা নির্বাচনের আগে সামনে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।