ফটাফট: সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে রাজ্যে একদিনে করোনায় মৃত ৪২, কলকাতার রাস্তায় পড়ে পিপিই কিট, সঙ্গে আরও খবর
করোনা আবহে গতকাল ছিল সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিন। সেই দিনেই করোনায় মৃত্যুতে নতুন রেকর্ড। রাজ্যে একদিনে মৃত ৪২। একদিনে মৃত্যুর নিরিখে কলকাতাকে টপকে গেল উত্তর ২৪ পরগনা। লকডাউনের মধ্যেই কলকাতায় অ্যাম্বুলেন্স চালকের দাদাগিরি। চলছে লাগামছাড়া ভাড়া চাওয়া। মাস্ক পরতে বলায় ৭৩ বছরের এক বৃদ্ধকে মারধরের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। গ্রেফতার সিউড়ির ওই যুবক। ১৬ কিমি যেতে ৩ হাজার টাকা ট্যাক্সিভাড়ার অভিযোগ। লোকাল ট্রেন চালিয়ে পরিস্থিতি সামাল দিল রেল। ফের কলকাতায় খোলা রাস্তায় পড়ে পিপিই কিট। তৈরি হচ্ছে ইস্টবেঙ্গলের আর্কাইভ।
Tags :
ABP News Live Bengali Fatafat Complete Lockdown PPE Kit ABP Ananda LIVE Corona In Bengal Corona Abp Ananda