ফটাফট: প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানকে শেষশ্রদ্ধা, মণীশ-খুনে অস্ত্রের হদিশ, সঙ্গে আরও খবর
পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধে ঝরল রক্ত। উদ্ধার হল পিস্তল। সাঁতরাগাছি, ময়দান থেকে হেস্টিংস, দফায় দফায় ভাঙল পুলিশের ব্যারিকেড। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল ইট, কাঁচের বোতল। পাল্টা পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস ও জল কামান। বিক্ষোভকারীদের চিহ্নিত করতে রঙ মেশানো জল স্প্রে। মেশানো ছিল রাসায়ণিক, দাবি বিজেপির। জল কামানে হোলির রঙ, দাবি মুখ্যসচিবের। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কালীঘাটেও বিক্ষোভ। পুলিশের ওপর হামলার কারণে স্বতঃপ্রণোদিত মামলা রুজু কলকাতা পুলিশের। আটক শতাধিক। আগ্নেয়াস্ত্র থাকার অভিযোগে গ্রেফতার এক বিজেপি কর্মী। ধৃতের লাইসেন্স থাকার দাবি দিলীপের। বামেদের থেকেও বিরোধীদের ওপর নৃশংসতায় এগিয়ে মমতার সরকার, খোঁচা নাড্ডার। কেন্দ্রকে রিপোর্ট বঙ্গ বিজেপির। হাথরসকাণ্ডে ফের পথে নামল তৃণমূল। করোনায় ফের রেকর্ড সংক্রমণ রাজ্যে। রাজ্যে উদ্বেগ বাড়িয়ে কমল সুস্থতাও। বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে আরও গ্রেফতার। অন্যদিকে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। বয়স হয়েছিল ৭৪। শোকপ্রকাশ নরেন্দ্র মোদি, রাহুল গাঁধীর।