ফটাফট: উত্তরপ্রদেশে বিধান পরিষদ নির্বাচনে সমাজবাদী পার্টিকে হারাতে প্রয়োজনে বিজেপিকে সমর্থন, ঘোষণা মায়াবতীর, সঙ্গে অন্য খবর

লোকাল ট্রেন চালানো নিয়ে আজ বিকেলে নবান্নে রেল-রাজ্য বৈঠক। কীভাবে চালু পরিষেবা? ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা? বৈঠকে আলোচনার সম্ভাবনা। তার আগে আজ হুগলির বৈদ্যবাটিতে স্টেশনে যাত্রী-বিক্ষোভ। স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে সাধারণ যাত্রীদের ও টিকিট কাউন্টার খুলতে হবে, এই দাবিতে বিক্ষোভ শুরু হয়। একই ইস্যুতে রিষড়া ও শেওড়াফুলিতে বিক্ষোভ যাত্রীদের। ৩ দিন হতে চলল অথচ এখনও শুরু করা গেল না দুর্গাপুর ব্যারেজের ভাঙা লকগেটের মেরামতির কাজ। মাইথন ও পাঞ্চেৎ জলাধার বন্ধ করা হলেও ধুঁকছে জল। জলের সঙ্কটের আশঙ্কায় প্রস্তুতি সেরে রাখতে বাঁকুড়া প্রশাসন। কল্যাণীর গয়েশপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর। আজ ১২ ঘণ্টা কল্যাণী বনধের ডাক বিজেপির। যদিও এলাকায় বনধের সেরকম কোনও প্রভাব পড়েনি। উত্তরপ্রদেশে বিধান পরিষদ নির্বাচনে সমাজবাদী পার্টিকে হারাতে প্রয়োজনে বিজেপিকে সমর্থনের ঘোষণা মায়াবতীর। দীপিকার ম্যানেজারকে ফের সমন। মানিকতলায় একটি কাঠের গুদামে আগুন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola