Birbhum: সাঁইথিয়ায় চলন্ত গাড়িতে হঠাৎ আগুন, দমকল আসার আগেই পুড়ে ছাই
বীরভূমের সাঁইথিয়ায় চলন্ত গাড়িতে লাগল আগুন। পুড়ে গেল গাড়ি। পুলিশ সূত্রে খবর, বোলপুরের ধান্যসরা গ্রাম থেকে মুরারইয়ের রাজগ্রামে ফুটবল খেলতে যান ৮ যুবক। রাতে ফেরার পথে, সাঁইথিয়ার দমদমা গ্রামের কাছে চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। কোনওক্রমে গাড়ি থেকে নেমে যান চালক ও আরোহীরা। দমকল আসার আগেই গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
Tags :
Sainthia Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda Fire Birbhum