কোচবিহারে ফের দলবদল, বিজেপি ছেড়ে তৃণমূলে ৫ যুব নেতা
বিধানসভার ভোটের আগে কোচবিহারে দলবদল অব্যাহত। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন যুব মোর্চার ৫ নেতা। এই দলবদল নিয়ে তুঙ্গে উঠেছে বিজেপি-তৃণমূল চাপানউতোর। "যখনই সায়ন্তন বসুর মত লোকেরা এখানে আসবে, তখনই আমরা বিজেপি থেকে লোকজন তৃণমূলে যোগদান করাবো," বার্তা তৃণমূলের। "বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানোর নামে আসলে তৃণমূল থেকেই তৃণমূলে যোগদান হচ্ছে," প্রতিক্রিয়া সায়ন্তন বসুর।