দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jul 2020 12:55 PM (IST)

দলের অন্দরে এবার দুর্নীতি নিয়ে বিস্ফোরক মালদার ইংরেজবাজারের প্রাক্তন বিধায়ক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ধান বিক্রির প্রায় ৩ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের।