লকডাউন ভেঙে রাস্তা অবরোধ, ৫ দিনের জন্য জেল হেফাজতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

স্থানীয় ব্যবসায়ীর সঙ্গে গণ্ডগোলের জেরে লকডাউনের নিয়ম না মেনেই পথ অবরোধ করেছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস। পুলিশের অভিযোগ, ওই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন অনেকেই। লকডাউন ভাঙার অভিযোগে শনিবার জয়ন্ত দাস-সহ আরও ২ জনকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। অভিযুক্তদের ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola