খড়গপুর: দিলীপের গড়ে বিজেপিতে বড় ভাঙন, চার হেভিওয়েট নেতার যোগ তৃণমূলে
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের চার বিজেপি নেতা তৃণমূলে যোগ দিলেন। তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃণমূলের দাবি, দিলীপ ঘোষের গড় খড়গপুরে ভাঙন শুরু হল। পাল্টা দিলীপের দাবি, এতে বিজেপির কোনও ক্ষতি হবে না।