TET-এ নিয়োগ নিয়ে বিস্ফোরক অভিযোগ সদ্য TMC ত্যাগী ও BJP-তে যোগদানকারী বিশ্বজিৎ কুণ্ডুর

"২০১৪-তে টেট (TET) শুধু নিয়োগ হয়েছে তৃণমূল (TMC) কর্মীদের। তৃণমূল কর্মীদের চাকরি দিয়েছেন স্বপন দেবনাথ, অনুব্রত মণ্ডলরা (Anubrata Mandal)।" বিস্ফোরক অভিযোগ সদ্য বিজেপিতে (BJP) যোগ দেওয়া কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর। অনুব্রত মণ্ডল বলেন, "উনি নিজে দুর্নীতিগ্রস্ত, চোর। আমাদের নাম দিয়ে যদি বাঁচা যায় সেই চেষ্টাই করেছে। সেই কারণেই আমাদের নাম করেছে। ওর চেয়ে বড় চোর কেউ নেই।" এই নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "এতদিন এই কথা যাঁরা চাকরির পরীক্ষার্থী ছিলেন তাঁরা বলতেন, পশ্চিমবঙ্গের তরুণ-তরুণীরা, বেকার যুবক-যুবতীরা বলতেন, এখন তৃণমূল কংগ্রেস থেকে যিনি এসেছেন তিনি বলছেন। বিশ্বজিৎবাবু যদি এটা নাও বলছেন তবুও এটা বিশ্বাস করা যেত।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola