বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ফের মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্যপালের, প্রশ্ন তুললেন বঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে
পুজো মিটতেই রাজনৈতিক সংঘর্ষ এবং তা নিয়ে শাসক-বিরোধী বাগযুদ্ধে উত্তপ্ত রাজ্য-রাজনীতি । তার মধ্যে এবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আঁচ আরও বাড়ালেন রাজ্যপাল । বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর বঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য় সরকারকে আক্রমণ করলেন রাজ্য়পাল জগদীপ ধনকর । কীভাবে সুষ্ঠ ভোট হবে তা নিয়ে উদ্বিগ্ন বলেও দাবি করেছেন তিনি । রাজ্যপাল সংবিধানের সীমারেখা লঙ্ঘন করছেন । পালটা রাজ্যপালকে কটাক্ষ করে রাজ্যের শাসকদল তথা তৃণমূল কংগ্রেস ।