Governor Jagdeep Dhankar Tweet: ‘দুর্নীতির ঘাঁটি না ধ্বংস করলে গণতন্ত্র বাঁচবে না’, ফের রাজ্যকে তোপ রাজ্যপালের

দুর্নীতি নিয়ে ট্যুইটে ফের প্রশাসনকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইটে তিনি লেখেন, দুর্নীতির ঘাঁটিগুলিকে ধ্বংস না করলে গণতন্ত্র বাঁচবে না। দুর্নীতিকে মূল থেকে উচ্ছেদ করতে হবে। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে ট্যাগ করে রাজ্যপাল লিখেছেন, উর্দিধারীরা দেশের সম্পদ সরাচ্ছে। সরকারি আধিকারিকদের দুর্নীতি ও কেলেঙ্কারির খবর সামনে আসছে। এই দুর্নীতি মোকাবিলায় ব্যর্থতা প্রশাসনের মুখ উজ্জ্বল করে না।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola