পশ্চিমবঙ্গের পুলিশ-প্রশাসনের কাছে করজোড়ে আবেদন, রাজনীতিবিদদের মতো আচরণ করবেন না, বললেন রাজ্যপাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Aug 2020 08:22 PM (IST)

‘আজ ভারতের সব নাগরিক খুশি। ভবিষ্যতে রামের দেখানো পথে চলতে হবে আমাদের। রামরাজত্ব গড়ে তুলতে হবে, যেখানে সবাই সুখী হবেন, কোনওরকম বৈষম্য থাকবে না, তোষণ থাকবে না। পশ্চিমবঙ্গের পুলিশ-প্রশাসনের কাছে করজোড়ে আবেদন, আইনের আওতায় থেকে মর্যাদা বজায় রেখে কাজ করুন। রাজনীতিবিদদের মতো আচরণ করবেন না। সময় থাকতে ঠিক রাস্তায় আসুন। পুলিশের রাজনীতি করা উচিত নয়।’