Governor Press Meet: 'ভারতের মধ্যে কেউ বহিরাগত নন', নাম না করে ফের তৃণমূলকে নিশানা রাজ্যপালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jan 2021 02:38 PM (IST)

কোলাঘাট থেকে আজ সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সেখানে নাম না করে তৃণমূলকে আক্রমণ করে রাজ্যপাল বলেন, "ভারতের মধ্যে কেউ বহিরাগত নয়। অন্য রাজ্য থেকে কেউ এলে বাংলায় তাকে বহিরাগত বলা হচ্ছে। সংবিধানের মূল ধারণায় কুঠারাঘাত করা হচ্ছে। সংবিধানের বিপরীত ভাবনার কোনও কাজ করা উচিত নয়।" পাশাপাশি তিনি ফের বলেন, "আমফানের পর বিকল হয়ে গিয়েছিল রাজ্য প্রশাসন।"