'গণপিটুনি প্রতিরোধ ও এসসি-এসটি বিল নিয়ে জানতে বিধানসভার দলগুলিকে ১৭ জানুয়ারি রাজভবনে আসার আমন্ত্রণ জানিয়েছি' ট্যুইট রাজ্যপালের

রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই ফের ট্যুইট রাজ্যপালের। তিনি লিখেছেন, গণপিটুনি প্রতিরোধ বিল ও রাজ্য কমিশন এসসি-এসটি বিল নিয়ে জানতে বিধানসভার দলগুলির নেতাদের ১৭ জানুয়ারি রাজভবনে আসার আমন্ত্রণ জানিয়েছি। কারণ একদিকে বিল দুটি সম্পর্কে তেমন কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, বিধানসভা এবং রাজ্য সরকারের তরফে, সামগ্রিকভাবে অসমর্থনযোগ্য তথ্য জনসমক্ষে দেওয়া হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola