Burdawan: 'বাংলার থেকে যেন ভোট-হিংসা দূর হয়', বর্ধমানে ১০৮ শিব মন্দিরে প্রার্থনা রাজ্যপালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jan 2021 03:31 PM (IST)

বর্ধমানের ১০৮ শিব মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক রাজ্যপাল। সকালে পুজো দেওয়ার পর জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) বলেন, 'নতুন বছরে নতুন বছরে যেন বাংলা থেকে ভোট-হিংসা দূর হয়, পশ্চিমবঙ্গে যেন আবারও শান্তি ফিরে আসে সেই প্রার্থনাই করেছি'। রাজ্যপাল বলেন, '২০২১ রাজ্যের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বছর হতে চলেছে। প্রার্থনায় দেশের বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছি'।