West Bengal Election 2021: 'এটা নাটকবাজি', রাজীবের ফেসবুক পোস্ট বিতর্কে খোঁচা সৌগতর

যেদিন বিজেপিতে যোগ দিতে দিল্লি উড়ে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সেদিন তাঁর ফেসবুক প্রোফাইল ঘিরে বেড়েছে বিতর্ক। তাঁর প্রোফাইলে এখনও লেখা 'বাংলার গর্ব মমতা'। আর এই নিয়ে প্রাক্তন বনমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল সমর্থকরা। দলীয় সাংসদ সৌগত রায় বলেন, 'এতে আমরা উৎসাহী নই। একে নাটকবাজি বলে।' এই বিতর্ক প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার রাজীবের পক্ষে দাঁড়িয়ে বলেন, 'এখনও রাজীব বিজেপিতে যোগদান করেননি।' তিনি স্বচ্ছ ভাবমূর্তির লোক। এদিন দাবি করেন জয়প্রকাশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola