কবে থেকে রাজ্যে লোকাল ট্রেন? বৃহস্পতিবার হবে চূড়ান্ত সিদ্ধান্ত, আজ বিহারে দ্বিতীয় দফায় বিধানসভা ভোট – দেখুন ‘সকালের শিরোনাম’

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  03 Nov 2020 07:18 AM (IST)
ABP News

আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল চালু করতে চায় রেল। কবে থেকে শুরু? বৃহস্পতিবার রাজ্যের সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালুতে জোর সরকারের। সব স্টেশনে দাঁড়াবে না লোকাল ট্রেন। দাঁড়িয়ে নয়, বসেই যেতে হবে যাত্রীদের। করোনাকালে রাজ্যের কাছে প্রস্তাব রেলের। ১০ থেকে শুরু করে ২৫ শতাংশ ট্রেন চালানোর ভাবনা। ডিসেম্বর থেকে কলেজে শুরু ক্লাস। করোনা আবহে কবে থেকে খুলবে স্কুল? প্রস্তুতি শুরু সরকারের। প্রয়োজনে ভাগে ভাগে স্কুলে আনার ভাবনা, কালীপুজোর পর ঘোষণা। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের ৪ হাজার ছুঁইছুঁই। ৫৭ জনের মৃত্যু। সুস্থতার হার প্রায় ৮৯ শতাংশ। কলকাতা মেডিক্যালে একসঙ্গে সংক্রমিত ২০ চিকিৎসক, ২৬ জন নার্স। জীবনতলায় দুষ্কৃতী হামলা, তিন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ। এলাকায় দুষ্কৃতী জমায়েতের খবর পেয়ে গ্রামবাসীদের অভিযান, পালানোর সময় গুলি। দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুভেন্দু অধিকারীর নামে ব্যানার নিয়ে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। আজ বিহারে দ্বিতীয় দফায় বিধানসভা ভোট। ৯৪ টি আসনে ভোটগ্রহণ। প্রায় দেড় হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ। রাত পোহালেই হোয়াইট হাউসের লড়াই। এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, তাঁর স্নায়বিক অবস্থার উন্নতি না হওয়ায় উদ্বেগ।

  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • কবে থেকে রাজ্যে লোকাল ট্রেন? বৃহস্পতিবার হবে চূড়ান্ত সিদ্ধান্ত, আজ বিহারে দ্বিতীয় দফায় বিধানসভা ভোট – দেখুন ‘সকালের শিরোনাম’

TRENDING VIDEOS

"নাম ও নিশান দুটোই মুছে গেছে", তৃণমূলকে আক্রমণে মুখ্যমন্ত্রী

আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা4 Minutes ago

ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত9 Minutes ago

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর57 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন