Hemtabad BJP MLA death: বিজেপি বিধায়কের মৃত্যু মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল রাজ্য

হেমতাবাদের বিধায়কের মৃত্যু (Hemtabad BJP MLA death) মামলায় সুপ্রিম কোর্টে (Supreme court) হলফনামা জমা দিল রাজ্য (Mamata Government)। ২০২০-র ১৩ জুলাই বন্ধ দোকানের সামনে উদ্ধার হয় হেমতাবাদের বিধায়ক, তথা বিজেপি (BJP) নেতা দেবেন্দ্রনাথ রায়ের হাত বাঁধা ঝুলন্ত দেহ। গত বছরের অগাস্টে এনিয়ে নোটিস জারি করে Supreme Court। বিজেপি বিধায়কের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে নিম্ন আদালতে ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে সিআইডি। ২০১৬-র বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে জয়ী হন দেবেন্দ্রনাথ রায়। ২০১৯-এ তিনি বিজেপিতে যোগ দেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola