হেমতাবাদের বিধায়কের অস্বাভাবিক মৃত্যু, শাসকদলকে কাঠগড়ায় তুলছে বিজেপি, ভিত্তিহীন অভিযোগ, পাল্টা তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jul 2020 07:48 AM (IST)

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক ও বিজেপি নেতা দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমেই চড়ছে। বিজেপি সরাসরি শাসকদলকে কাঠগড়ায় তুলছে। তৃণমূল এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।