Coal Smuggling Probe: সিবিআইয়ের এফআইআর খারিজ করতে লালার আবেদন নাকচ করল হাইকোর্ট

কয়লা পাচারকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের এফআইআর খারিজের আবেদন জানান কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত লালা। সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, রেলের জমির মধ্যেও তদন্ত করতে পারবে সিবিআই। তবে তদন্ত হবে রেলওয়ে আইন অনুযায়ী। রাজ্যের এক্তিয়ারভুক্ত এলাকায় অভিযানের জন্য প্রয়োজন হবে রাজ্যের অনুমতি। রাজ্যের আধিকারিকদের সঙ্গে যুগ্মভাবে চালাতে হবে অপারেশন, জানিয়েছে হাইকোর্ট।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola