আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক, প্রশ্নপত্র ফাঁস ও টোকাটুকি রুখতে কড়া ব্যবস্থা সংসদের

আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। পরীক্ষা চলবে ২৭ মার্চ পর্যন্ত। আজ থেকে শুরু একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও। এবার একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৯ লক্ষ। মাধ্যমিকে প্রশ্নপত্রের প্রতিলিপি হোয়াট্যঅ্যাপের মাধ্যমে বাইরে আসার অভিযোগ উঠেছে। এবার উচ্চ মাধ্যমিকে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে সংসদ। স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে বসানো হবে মেটাল ডিটেক্টর। সংলগ্ন এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট। স্কুলের গাফিলতিতে টোকাটুকি হলে অনুমোদন বাতিলের ভাবনা সংসদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola