হুগলিতে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ত্রাণ দুর্নীতির প্রতিবাদ করায় ডাকা হয়নি সভায় অভিযোগ জেলা পরিষদ সদস্যার

ফের হুগলিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। ঘূর্ণিঝড়ের ত্রাণ দুর্নীতির প্রতিবাদ করায় দলীয় সভায় ডাক না পাওয়ার অভিযোগ জেলা পরিষদের তৃণমূল সদস্যা ও প্রাক্তন প্রধানের। গতকাল হরিপালের মালিয়ায় বিধায়ক বেচারাম মান্নার নেতৃত্বে কর্মিসভার আয়োজন করে তৃণমূল। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ও বিধায়করা। তবে অভিযোগ নিয়ে মন্তব্য করেননি বেচারাম মান্না। প্রতিক্রিয়া মেলেনি জেলা নেতৃত্বেরও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola