কসবায় নস্করহাট মধ্যপাড়ায় 'আত্মঘাতী' গৃহবধূ
কসবায় নস্করহাট মধ্য়পাড়ায় 'আত্মঘাতী' গৃহবধূ। আত্মঘাতী বধূ খুশবু কুমারী গুপ্তা চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। খুশবুর বয়স ২২ বছর। স্বামী, সন্তান ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন খুশবু।
পুলিশ সূত্রে খবর, লখনউতে বোনের বিয়ের অনুষ্ঠানে যেতে খুশবুকে বাধা দেন স্বামী। তাঁর একটি ছোট সন্তান রয়েছে। যার ব্রঙ্কাইটিস হওয়াতেই স্বামী যেতে বারণ করেন। যেখান থেকেই দুজনের মতবিরোধের সূত্রপাত। যার পর থেকে তরুণী মানসিক অবসাদে চলে যান। আর সেই ডিপ্রেশনেই তিনি ঝাঁপ দিয়ে 'আত্মঘাতী' বলে অনুমান। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করছে পুলিশ।

Tags :
Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Digital ABP Ananda LIVE ABP Ananda Bengali News Kasba Suicide Abp Ananda