বিহারের বিধানসভা ভোটের ফলাফলের কোনও প্রভাব পড়বে বাংলায়? কী বলছেন বঙ্গ রাজনীতির হেভিওয়েটরা?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  10 Nov 2020 09:19 AM (IST)
ABP News

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। সেই লড়াইয়ে কী হতে পারে তার কোনও আগাম আভাস কি মিলবে বিহারের বিধানসভা ভোটের ফলে? কী বলছে বিভিন্ন রাজনৈতিক দল? রাত পোহালেই বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফল। সেই ফলাফলের দিকে তাকিয়ে বাংলাও। পর্যবেক্ষকদের একাংশের মতে, সবটা না হলেও খানিকটা আভাস মিলতেই পারে। পর্যবেক্ষকদের মতে, বিহার ভোটে বিজেপি-জেডিইউ জোট হারলে বোঝা যাবে, পরিযায়ী শ্রমিকদের ক্ষোভের আঁচ পড়েছে ইভিএমে। সেক্ষেত্রে বাংলা নিয়ে বিজেপির উদ্বেগের কারণ থেকে যাবে। বিহার ও বাংলা দুই রাজ্যেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রচুর। যাঁরা লকডাউনে কাজ এবং বাসস্থান হারিয়ে বাড়ি ফেরার ট্রেন-বাস না পেয়ে খালি পেটে মাইলের পর মাইল হাঁটতে বাধ্য হয়েছিলেন। কেউ বাড়ি অবধি পৌঁছতে পেরেছিলেন, কেউ রাস্তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। এরাজ্যেও পরিযায়ী শ্রমিকের সংখ্যা নেহাত কম নয়। ২০১৪ সালে লোকসভা ভোটে বিরাট জয়ের পরও, ২০১৫ সালে বিহারে আরজেডি-জেডিইউ জোটের কাছে পর্যুদস্ত হয়েছিল বিজেপি। ২০১৬ সালে পশ্চিমবঙ্গেও দাগ কাটতে পারেনি তারা। এবার বিহারে কী হবে? পড়শি রাজ্যের এই ফলের প্রভাব কি বাংলায় একুশের ভোটে পড়বে? সেটাই দেখার।

  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • বিহারের বিধানসভা ভোটের ফলাফলের কোনও প্রভাব পড়বে বাংলায়? কী বলছেন বঙ্গ রাজনীতির হেভিওয়েটরা?

TRENDING VIDEOS

"যে বিধায়কের ছেলের নামে ৯০টা অবৈধ নির্মাণ রয়েছে...", ইন্দ্রনীলের গ্রেফতারি নিয়ে বললেন অর্ণব11 Minutes ago

৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র17 Minutes ago

"কালীপুজোয় আতসবাজি নিয়ে আসছে নয়া গাইডলাইন", জানালেন মুখ্যমন্ত্রী23 Minutes ago

লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিযোগকারীর বাড়ি-দোকানে চড়াও30 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন