রেল পুলিশের তল্লাশির জেরে লিলুয়ায় সাধারণ যাত্রীদের বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2020 10:31 AM (IST)

হাওড়ার লিলুয়ায় স্পেশাল ট্রেনে রেল পুলিশের তল্লাশির জেরে যাত্রীদের বিক্ষোভ। রেল পুলিশ সূত্রে খবর, বর্ধমান কর্ড ও মেন লাইনের বেশ কিছু যাত্রী জোর করে স্পেশাল ট্রেনে উঠে পরতেন। যেহেতু হাওড়ায় পুলিশি বন্দোবস্ত অনেক জোরদার, তাই তারা নেমে পরতেন লিলুয়ায়। আজ রেল পুলিশরা তল্লাশি চালানোয় সাধারণ যাত্রীরা স্টেশন মাস্টারের অফিসের সামনে বিক্ষোভ দেখায়।