সালকিয়ায় যুবকের রহস্যমৃত্যু, 'করোনা রিপোর্ট নেগেটিভ এলেও আতঙ্কে ছিলেন', দাবি পরিবারের
হাওড়ার সালকিয়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু। কিছুদিন আগে জ্বর আসে, সেরেও যায়। তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এলেও তিনি আতঙ্কে ছিলেন। গতকাল তিনি তাঁর স্ত্রীকে বাপের বাড়িতে রেখে আসেন বলে পরিবার সূত্রে খবর। আজ সকালে বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।