'মন্দির-মসজিদ-গির্জা-গুরুদ্বার নিয়ে আমরা রাজনীতি করি না', উত্তরপ্রদেশে দুর্গাপুজো বন্ধ প্রসঙ্গে যোগী আদিত্যনাথকে আক্রমণ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Oct 2020 06:49 PM (IST)

মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো করতে দেয় না, সরস্বতী পুজো করতে দেয় না বলে অভিযোগ তুলছেন যোগী। তাহলে উনি নিজে উত্তরপ্রদেশে দুর্গা পুজো বন্ধ করলেন কেন? আমরা কখনও কোনও পুজো বন্ধ করিনি। মন্দির-মসজিদ-গির্জা-গুরুদ্বার নিয়ে আমরা রাজনীতি করি না, যোগী আদিত্যনাথকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।