Visva-Bharati: ক্যাম্পাসে তৃণমূলের পতাকা নিয়ে ‘বেআইনি জমায়েত’, আশ্রমের পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষের

বিশ্বভারতীর ক্যাম্পাসে তৃণমূলের পতাকা নিয়ে ‘বেআইনি জমায়েত’। মুখ্যসচিব, জেলাশাসক, শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের। আশ্রমের পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষের। শান্তি-শৃঙ্খলা নষ্টের আশঙ্কা জানিয়ে চিঠি বিশ্বভারতীর। 
অমিত শাহর রোড শোয়ের ৯ দিনের মাথায় আজ বোলপুরে বর্ণাঢ্য পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর একটা পনেরো নাগাদ বোলপুর লজ মোড় থেকে শুরু হয় পদযাত্রা। তৃণমূলনেত্রীর মিছিলে ছিল দুটি ট্যাবলো। সেখানে ইন্দ্রনীল সেনের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন লোকশিল্পীরা। জামবুনিতে শেষ হয় তৃণমূলনেত্রীর পদযাত্রা। সেখানে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখানেই পথসভা করেন তিনি। মমতার পদযাত্রা উপলক্ষ্যে রাস্তায় তৈরি হয় একাধিক তোরণ। সেগুলি বেলুন দিয়ে সাজানো হয়। গোটা এলাকা ছেয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের কাটআউটে।
‘বিশ্বভারতী, শান্তিনিকেতনের অপমান করা হচ্ছে। বিশ্বভারতীতে ঘৃণ্য-বিদ্বেষমূলক রাজনীতির আমদানি করা হচ্ছে।’ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola