শুভেন্দুর মন্তব্যের পরই নন্দীগ্রামে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে, কটাক্ষ বিজেপির

শুভেন্দুর মন্তব্যের পরই নন্দীগ্রামে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। জেলা সহ সভাপতি বনাম ব্লক সভাপতির তরজা তুঙ্গে। জেলা সহ-সভাধিপতি শেখ সুফিয়ানকে তোপ শুভেন্দু অনুগামীর। ‘শুভেন্দুর হাত ধরেই তৃণমূলে সুফিয়ান’, দাবি তৃণমূলের ব্লক সভাপতি মেঘনাদ পালের। তাঁর নেতৃত্বেই নন্দীগ্রাম আন্দোলন, দাবি সুফিয়ানের। ‘নন্দীগ্রামের নয়, নেতা পরিবর্তন হয়েছে’, শাসকদলের কোন্দলকে কটাক্ষ বিজেপির
দেরি না করে বিজেপিতে যোগ দিন। এই ভাষাতেই পরিবহণমন্ত্রীকে বিজেপিতে আমন্ত্রণ সাংসদ সৌমিত্র খাঁ-র।
শুভেন্দুর সঙ্গে বাগযুদ্ধ চলছে তৃণমূলের অন্য নেতাদের। তবে এটা ওদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের দলের দরজা সকলের জন্য খোলা। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।
শুভেন্দু দলের সম্পদ। দল ভাঙানোর চেষ্টা করছেন দিলীপরা, অভিযোগ সৌগত রায়ের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola