রাজ্য সরকার বানিয়ে তথ্য দিচ্ছে, অভিযোগ দিলীপ ঘোষের
রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার মুখ্যসচিব জানিয়েছেন রাজ্যে চিকিৎসাধীন ৩০০ জন, নতুন করে আক্রান্ত ৩২ জন, সংক্রমণ মুক্ত হয়েছে ৭৯ জন। কিন্তু রাজ্যের দেওয়া তথ্য দিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, মুখ্য সচিব করোনা নিয়ে বানিয়ে তথ্য দিচ্ছেন। পাশাপাশি রাজ্যের করোনায় মৃতের সংখ্যা নিয়ে রাজ্যকে নিশানা করেছেন রাজ্যপাল।
Tags :
Jagdeep Dhankar Coronavirus LIVE State Government Chief Secretary Abp Ananda Covid-19 Dilip Ghosh