J P Nadda's Bengal Visit: শাঁখ - উলু দিয়ে মাস্ক পরে নাড্ডাকে বরণ কৃষক পরিবারে

কৃষক মথুরা মণ্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মেনুতে ছিল সবজি দিয়ে ডাল, আলু ভাজা, শাক, বেগুন ভাজা, পাঁচ মিশালি তরকারি, ফুলকপির তরকারি, চাটনি, পায়েস। তাঁকে স্বাগত জানানো হয় প্রবেশের সময়।শনিবার কৃষক সুরক্ষা কর্মসূচির সূচনা করেন জেপি নাড্ডা। কাটোয়ায় সভা মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, ২৪ থেকে ৩১ জানুয়ারি রাজ্যে কৃষক ভোজনের আয়োজন করা হবে। তিনি বলেন,‘পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছেন রাজ্যের মানুষ। দুর্গা মা-র নামে শপথ, কৃষকদের নিয়ে পরিবর্তন আনবে বিজেপি। ২৪ থেকে ৩১ জানুয়ারি রাজ্যে কৃষক ভোজের আয়োজন করা হবে। ওই সময়ে ৪০ হাজার গ্রাম সভায় কৃষকদের সংগঠিত করা হবে। রাজ্যে সরকার গড়ে আমরাই কেন্দ্রের কৃষক নিধি সম্মান চালু করব। কৃষকদের বাজেট ৬ গুণ বাড়িয়েছে মোদি সরকার’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola