Jagadhatri Puja 2020: চন্দননগরে শুরু প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া, ঘাটে বাধ্যতামূলক মাস্ক

আজ Jagadhatri Puja-র দশমী। চন্দননগরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। করোনা আবহে আলোর শোভাযাত্রা বন্ধ থাকলেও বিশাল প্রতিমা নিয়ে শোভাযাত্রা এবার অন্যতম আকর্ষণ। প্রশাসনের তরফে প্রতিমা নিরঞ্জনের জন্য দুদিন ধার্য করা হয়েছে। বিসর্জনের জন্য দুটি ঘাট নির্দিষ্ট করা হয়েছে। Chandannagar তেমাথা সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোর প্রতিমার উচ্চতা সবথেকে বেশি বলে উদ্যোক্তাদের দাবি। ১২টা থেকে শুরু হয়েছে প্রক্রিয়া। প্রতিটি কমিটিকে একটি করে লরি দেওয়া হয়েছে। সবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola