Jagdeep Dhankar Press Conference:‘একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী কী করে এমন ভাষা প্রয়োগ করেন’, প্রশ্ন রাজ্যপালের

গতকালের কথা মতোই শুক্রবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে তিনি বলেন, বহু দিন ধরেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। মুখ্যমন্ত্রীকে একাধিকবার আমার সাবধানতার পরেও রাজ্যে আইনের শাসন ও সাংবিধানিক স্বাধীনতা তলানিতে পৌঁছেছে। ফলে আমার পক্ষে সংবিধান মেনে রাজ্যে শাসন করার কাজ অত্যন্ত কঠিন হয়ে পরছে। গতকাল যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনা গণতন্ত্রের উপরে সরাসরি আঘাত। সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী কি করে এমন ভাষা প্রয়োগ করেন’।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola