বখাটে বাচ্চার মতো আচরণ করছে পুলিশ-প্রশাসন, ট্যুইট রাজ্যপালের, পাল্টা কটাক্ষ তাপস রায়ের

ফের রাজ্য সরকারকে নিশানা রাজ্যপালের। ‘কেমন চলছে রাজ্যপাট! শীর্ষ আমলাদের একাংশ আগুন নিয়ে খেলছেন। রুলস অব বিজনেস এর ১৬৬(৩) ধারা অবজ্ঞা করা হচ্ছে। বখাটে বাচ্চার মতো আচরণ করছে পুলিশ-প্রশাসন। আর কিছু সময়ের অপেক্ষা, কঙ্কাল এবার রাস্তায় আসবে, পর্দা ফাঁস হবে।’ ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের। ‘প্রতিদিন ট্যুইট করেন এরকম কোনও রাজ্যপাল দেখিনি বা শুনিনি। তিনি উকিল ছিলেন। একটি বিশেষ রাজনৈতিক দলের ব্রিফ গ্রহণ করেছেন।’ দাবি পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়ের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola